1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ.লীগকে হারানোর মতো কোনো রাজনৈতিক শক্তি নেই : তথ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আ.লীগকে হারানোর মতো কোনো রাজনৈতিক শক্তি নেই : তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬২ বার

আবদুল্লাহ মজুমদার ঃ সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনো রাজনৈতিক শক্তি দেশে নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসে সংগঠনটির রংপুর বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ঢাকা সিটি নির্বাচনে আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে বিপুল ভোট পেয়ে আমাদের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। আমাদের যে সাংগঠনিক শক্তি সেটি আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দেখাতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতা পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্রক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবো। নেতাকর্মীরা বিনয়ী হলে জনগণ অব্যাহতভাবে আমাদের ভোট দিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করে রেখেছিল বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সমস্ত নির্বাচনে কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় থাকে। এবারও নির্দিষ্ট দূরত্বে আইন মেনে আমাদের দলের ক্যাম্প করা হয়েছিল। আমাদের মতো করে বিএনপিকে সেভাবে দেখা যায়নি। এটার কারণ হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা। এবং আমাদের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রের বাইরে দেখা গেছে এর কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net