1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের ক্যান্সার আক্রান্ত ইসমাইলের পাশে ‘প্রবাসের আলো’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নাঙ্গলকোটের ক্যান্সার আক্রান্ত ইসমাইলের পাশে ‘প্রবাসের আলো’

চিকিৎসায় হৃদয়বানদের এগিয়ে আসার আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৯ বার

স্টাফ রিপোর্টার: ‘জিতবে মানবতা হাসবে দেশ, গড়ব মোরা সোনার বাংলাদেশ’- এই স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসের আলো’ নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের সোন্দাইল গ্রামের মোঃ আবদুল গফুরের ছেলে ক্যান্সার আক্রান্ত মোঃ ইসমাইলের চিকিৎসায় পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। তাদের মানবিক আহবানে সাড়া দিয়ে দেশ-প্রবাসের অনেকেই সাড়া দিচ্ছেন। ইতিমধ্যে প্রবাসের আলোর ত্রাণ তহবিলে প্রায় ৮৫ হাজার টাকা জমা পড়েছে।
ক্যান্সার আক্রান্ত মোঃ ইসমাইল গত একবছর যাবত অসুস্থ। প্রথমে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তার পায়ে টিউমার অপারেশন করতে বলে। ভূল চিকিৎসার কারণে তাঁর একটি পা পচন ধরে বিকল হয়ে যায়। চিকিৎসার জন্য নিজের সকল সম্পত্তি বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তিনি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানান আক্রান্ত পা কেটে ফেলতে। আর তা করলে হয়তো তাঁকে বাঁচনো সম্ভব হবে। এতে প্রয়োজন আরো ২ লাখ টাকা। কিন্তু এই টাকা জোগাড়ের তাঁর কোন সামর্থ্য নেই। মানবিক এ আহবানে সাড়া দেয় প্রবাসের আলো। শুরু হয় অর্থ সংগ্রহ। ইতোমধ্যে দেশ-প্রবাসের উদার মানুষরা ইসমাইলের চিকিৎসায় এগিয়ে আসছেন। প্রবাসের আলোর ত্রাণ তহবিলে প্রায় ৮৫ হাজার টাকা জমা পড়েছে।
প্রবাসের আলোর প্রধান উদ্যোক্তা মেহেদী মিলন বলেন, ইসমাইল আমাদের সমাজেরই একজন। তার ফুটফুটে দুই বাচ্চার ভবিষ্যতের কথা বিবেচনায় তাকে বাঁচাতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। এ মানবিকতা থেকেই প্রবাসের আলো এগিয়ে এসেছে। দেশ-প্রবাসের হৃদয়বানরা আমাদের আহবানে সাড়া দিয়ে সাধ্যমতো সহযোগিতা করছেন। সকলে এগিয়ে আসলে ইসমাইলের চিকিৎসার পুরো ২ লাখ টাকাই জোগাড় সম্ভব। ইসমাইলের চিকিৎসায় আগামী ১৫ মার্চের মধ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বিকাশ পার্সোনাল ০১৯১৩৪৭৩৮১৭ নাম্বারে সাহায্য পাঠানোর অনুরোধ জানান তিনি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net