1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে আন্তজেলা চোর চক্রের ৬ নারী সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন   ঈদগাঁওয়ে ভোররাতে বসতঘরে ডাকাতি,  নগদ টাকা ও স্বর্ণ লুট নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

নোয়াখালীতে আন্তজেলা চোর চক্রের ৬ নারী সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭১ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী আন্তজেলা চোর চক্রের ৬ নারী সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে নোয়াখালী জেলা ডিবি।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) কামরুজ্জামান (পিপিএম) ফোনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে নোয়াখালী সদরের মাইজদী বাজারের বিভিন্ন বাসা বাড়িতে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাই কাপড়সহ তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, লক্ষী নারায়নপুর এলাকার মো.রাজীব’র স্ত্রী সেলিনা আক্তার (২৭), মো.রুবেল’র স্ত্রী রোকসানা বেগম (২৫), সফিপুর এলাকার জাহাঙ্গীর আলম’র স্ত্রী রজিনা (৩০), দক্ষিণ কাদির হানিফ ইউনিয়নের ৪নং ওয়র্ডের দেলোয়ার হোসেন’র স্ত্রী মোনোয়ারা বেগম (৩৫), পৌরসভা ১নং ওয়ার্ডের মধুপুর এলাকার আবুল হোসেন’র স্ত্রী জুলেখা বেগম (৩৮), পৌরসভা ১নং ওয়ার্ডের মধুপুর এলাকার জহির আহম্মেদ’র স্ত্রী জেসমিন আক্তার (৩৮)।

এ সময় নারী আন্তজেলা চোর চক্রের সিএনজি ড্রাইভার সুধারাম থানার মৃত ফজলুল রহমান’র ছেলে জহির আহম্মেদ (৫৫), কে আটক করে ডিবি পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দল বেঁধে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে প্রবেশ করে চুরি করত। এভাবে তারা তাদের সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক চুরির ঘটনা ঘটিয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net