1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট-৪ উপনির্বাচন শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

বাগেরহাট-৪ উপনির্বাচন শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০০ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রাথর্ী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেল পঁাচটা পর্যন্ত নৌকার প্রার্থী মো. আমিরুল আলম মিলন, ধানের শীষের কাজী খায়রুজ্জামান শিপন এবং লাঙ্গলের সাজন কুমার মিস্ত্রির বাইরে অন্য কোনো প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েনি। যার কারণে, কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় ওই তিন জন স্ব-স্ব দলের একক প্রার্থী হিসেবে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন দুপুরে আওয়ামীলীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় নেতাকমর্ীদের সাথে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামালের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
একইদিন দুপুরে বাগেরহাট জেলা নিবার্চন অফিসে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে প্রথমে জাতীয় পার্টির প্রাথর্ী সাজন কুমার মিস্ত্রী দলীয় নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্রদাখিল করেন।
পরবর্তীতে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ দলের জেলা নেতাকর্মীদের সাথে নিয়ে কাজী খায়রুজ্জামান শিপন তার মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিলের পর নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাক্ত করেন। বিএনপি’র প্রাথর্ী কাজী খায়রুজ্জামান শিপন নিবার্চনের কোন সুষ্ঠ পরিবেশ নেই এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, পুলিশ এখনই বিএনপি’র নেতাকমর্ীদের নামে গায়েবী মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। দলীয় নেতাকমর্ীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রি বলেন, জাতীয় পার্টির জনগণের এখনো আস্থা রয়েছে। তবে, নির্বাচন নিরপেক্ষতা নিয়ে তার সংশয় রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৩ ফেব্রয়ারী মনোনয়ন পত্র যাচাইবাছাই, ২৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রাত্যাহার, ১ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২১ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ১০ জানুয়ারি মৃত্যুবরণ করায় এই আসনটি শূণ্য হওয়ায় ২১ মার্চ উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন
বাগেরহাট-৪ উপনির্বাচন
শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ,
বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net