1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫ বছর পর ‘নতুন কুঁড়ি’ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

১৫ বছর পর ‘নতুন কুঁড়ি’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রিয়্যালিটি শোর কথা বললেই প্রথমে উঠে আসে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’র কথা! এই অনুষ্ঠান থেকে উঠে এসেছেন নুসরাত ইমরোজ তিশা, তারিন আহমেদ, মেহের আফরোজ শাওন ও সামিনা চৌধুরীর মতো শিল্পীরা। নতুন খবর হচ্ছে, ১৫ বছর পর আবারো অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ বলেন, ‘আমরা মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এর প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করব। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাইপর্ব হবে। বাছাইপর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা। ১৯৭৬ সালে শুরু হওয়া রিয়্যাটিলি শোটি সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। এই প্রতিযোগিতায় অনেকগুলো বিষয় থাকে; যেমন কোরআন তিলাওয়াত, একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি।

বয়সসীমার মাধ্যমে প্রতিযোগীদের দুভাবে ভাগ করা হয়েছে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর। শিশু-কিশোরদের মেধা অনুসন্ধানের জন্য এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন বিখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net