1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংক্রমন প্রতিরোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বনবিভাগের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

করোনা সংক্রমন প্রতিরোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বনবিভাগের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৫৮৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
সুন্দরবনে সব ধরণের পর্যটক ও দর্শার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বনবিভাগ। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রধান বনসংরক্ষক (সিসিএফ) মো. শফিউল আলম সাক্ষরিত এক আদেশের কপি বৃহস্পতিবার সমস্ত বন অফিসে পৌঁচেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে ই-মেইলের মাধ্যমে প্রধান বনসংরক্ষকের সাক্ষরিত আদেশের কপি তিনি পেয়েছেন। এর পর পরই শরণখোলা রেঞ্জের তিনটি স্টেশন ও ১৩টি টহল ফঁাড়িতে বার্তা পাঠানো হয়েছে। সুন্দরবনে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য রেঞ্জের ১৬টি ইউনিটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, দেশে করোনা সংক্রমন দেখা দেওয়ায় সতর্কতার জন্য সুন্দরবনের পর্যটন এলাকা কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, হারবাড়ীয়া, করমজলসহ বনের অন্যান্য পর্যটন এলাকায় দর্শাণার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net