1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে তোষণ রফিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

চৌদ্দগ্রামে তোষণ রফিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪৪৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. শিহাব উদ্দীন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আ’লীগের সদস্য ও রেমোরেন্স গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক, সুপ্রীমকোর্টের আইনজীবি মো. আব্দুল মান্নান, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মো. কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহমেদ, জাফর ইকবাল, মিয়াবাজার ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হারুনুর রশিদ, তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল হায়দার বেকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা মো. নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জহির উদ্দীন পিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আয়েশা রায়হান প্রমুখ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের নব নির্মিত চতুর্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নব নির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net