1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
#ছারপোকার সাথে একদিন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

#ছারপোকার সাথে একদিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৫২১ বার

# প্রকৃতি তার আপন গতিতেই দৌঁড়ে যাচ্ছে প্রতিনিয়ত!
প্রতিদিন আমাদের একটি নতুন সূর্যোদয় উপহার দিচ্ছে।
দিন যাচ্ছে! সময় গড়াচ্ছে! ফেলা আসা অজস্র স্মৃতি উঁকিঝুঁকি দিচ্ছে।

আজ জীবনের এক দুর্বিষহ অভিজ্ঞতা শেয়ার করবো।
মানুষ আর কংক্রিটের শহর চট্রগ্রাম। এই শহরের মানুষগুলোর হাসি-কান্না, সুখ-দুঃখ, স্বপ্ন হতাশার গল্পগুলো কান পেতে শুনে নিষ্প্রাণ ইট, বৈদ্যুতিক খুঁটি আর ধূলা।

আমিও একদিন স্বপ্ন বুকে নিয়ে প্রয়াত বন্ধু অহিদের সাথে জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ে বেরিয়ে পড়লাম সেই শহরের অলি গলি পেরিয়ে হোটেল রেডিসনে একটা সম্মেলনে। সম্মেলন শেষে বহু পথ পাড়ি দিয়ে ছুটলাম বন্ধু অহিদের আবাসস্থলে..
কত হেঁটেছি বলতে পারব না! পায়ের জুতা অনেকটা ক্ষয় হতে দেখেছি! বৃষ্টিতে ভেজা, ফুটপাতের সেই চিড়া কলা,নারিকেল! রাতে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদে খাওয়া।

অহিদের আন্তরিকতার অভাব ছিল না কিন্তু সীমাবদ্ধতাও কম ছিল না। ছয়তলা বহুতল ভবন উপরে উঠলাম যেন দম বন্ধ হওয়ার উপক্রম! রুমে প্রবেশ করেই দেখি ছোট্ট দুটো রুম। প্রচন্ড গরম! দেয়াল থেকে তাপ ঠিকরে বেরোচ্ছে! আমি বললাম অহিদ ভাই এখানে কিভাবে থাকেন?
অহিদ জবাব দিল এটাই নিয়তি! কি হতে চেয়েছিলাম?
কি হলাম! তারপরও তার মুখে তৃপ্তির ঢেঁকুর দেখলাম।
আমাকে আশার বানী শোনাচ্ছিল আমি মেডিসিন বিক্রিতে প্রথম হয়েছি। প্রমোশন হবে, অমুক কোম্পানি তমুক কোম্পানি আমাকে অপার দিচ্ছে। কথাগুলো শুনছিলাম আর ক্লান্ত শ্রান্ত শরীর তন্দ্রাচ্ছন্ন চোখ চাপসা হয়ে আসছে।

মেঝেতে পাতা বিছানায় শরীরটা এলিয়ে শুয়ে পড়লাম।
কিছুক্ষণ পর পিঠে কুট করে কিসে কামড় দিল ভাবছিলাম মশা হতে পারে। এরপর শুরু আক্রমণ চারিদিক থেকে কুটকুট করে কামড়াতে থাকল। উঠে পড়লাম, আলো জ্বালালাম কিছুই দেখতে পেলাম না।
আবার শুয়ে পড়লাম তারপর একি আক্রমণ! অহিদ বলল ছারপোকার কথা! জীবনের এক বিরল অভিজ্ঞতা।

সেই রাতে ছারপোকার কাছে অসহায় হয়ে গেলাম। কী দুর্বিষহ রাত! এটা বলে বোঝাতে পারব না। বসে ছিলাম, সেই রাতে কান্না করেছি, অহিদকে দিব্যি ঘুমোতে দেখলাম।
আহ! একি জীবন!
সে কি তার নাক ডাকা ঘুম! আমার বিনিদ্র রজনী ..

আমি দেখলাম উপলব্ধি করলাম রুমে জমে থাকা ধূলায়, বিবর্ণ দেয়ালে, ছারপোকার রক্তে অহিদের স্বপ্ন মিশে আছে। আজ অহিদ নেই! স্বপ্নের সমাধি হয়েছে।
আফজাল হোসাইন মিয়াজী
(লেখক, সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net