1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঘড়া ইউপি চেয়ারম্যানের হোম কোয়ারেন্টাইন কি গরীবের চাল চুরির রক্ষা কবচ? - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান 

বাঘড়া ইউপি চেয়ারম্যানের হোম কোয়ারেন্টাইন কি গরীবের চাল চুরির রক্ষা কবচ?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৯৭ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ গত ২৯ মার্চ দৈনিক মুন্সীগঞ্জের খবর স্থানীয় পত্রিকায় শেষের পাতায় ”বাঘড়া ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইনে” শিরোনামে প্রকাশিত সংবাদটি শ্রীনগরের সুশীল সমাজসহ সচেতন মহলে হাস্যকর বিষয় হয়ে দাড়িয়েছে। সংবাদটি দেখে অনেকেই চোরের মার বড় গলা বলেও উল্লেখ করেছেন। সংবাদটির বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সদ্য বিদেশ ফেরত দাবীদার নুরুল ইসলাম চেয়ারম্যান গত ২৩ মার্চ ঢাকা থেকে এসে বাঘড়া বাজারে মাস্ক বিতরণ করলেন কি হোমকোয়ারেন্টাইন ভঙ্গ করে? নাকি হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়মের বিষয়টি প্রকাশ পাওয়ায়? এর মানি তিনি চাল বিতরণে অনিয়ম ও পরিমাপে কম দেওয়ার বিষয়টি ঢাকতে এখন রক্ষা কবচ হিসেবে নিজে হোম কোয়ারেন্টাইনের কথা উল্লেখ করছেন। বিষয়টি এখন শাক দিয়ে মাছ ঢাকার মত অবস্থা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৬ মার্চ শুক্রবার বাঘড়া বাজারে ন্যাশনাল ব্যাংকের নীচে নূরুল ইসলাম চেয়ারম্যানের মার্কেটে হতদরিদ্রদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়। ওই চাল বিতরণ কর্মসূচিতে ট্যাগ অফিসারের অনুপস্থিতে চেয়ারম্যান নুরুল ইসলামমের ছোট ভাই মুক্তি হোসেনের উপস্থিতিতে উপকারভোগীদের কাছ থেকে চালের ডিলার হোসেন আলী কার্ডধারীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে আদায় করে। অন্যদিকে ওজনে চাল কম দেওয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। এলাকায় অভিযোগ রয়েছে ২০১৯ সালের খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net