1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনার ভয়ে ঘরে আশ্রিত শতাধিক পরিবারকে সবুজ আন্দোলনের খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

মাগুরায় করোনার ভয়ে ঘরে আশ্রিত শতাধিক পরিবারকে সবুজ আন্দোলনের খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩২৬ বার

মোঃ সাইফুল্লাহ : আজ ৩০ মার্চ ২০২০ সোমবার দুপুরে সবুজ আন্দোলন মাগুরা জেলায় করোনার ভয়ে ঘরে আশ্রিত শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। দুপুর ১২টার দিকে বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ’র চেয়ারম্যান, বাপ্পি সরদার। সকালে জেলার টুপিপাড়া,
বরিশাট,শ্রীকোল,চরগোয়ালপাড়া,বাড়ইপাড়া, কালিনগর,খামারপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে চাল,ডাল,লবন,সাবান,আলুসহ প্রতিপরিবারকে একটি প্যাকেট প্রদান করা হয়।
এক প্রশ্নের জবাবে বাপ্পি সরদার জানান আমার জন্মস্থান মাগুরা জেলায় তাই,এই দুর্সময়ে মাগুরার জনগণের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। করোনা ভাইরাস সারা পৃথিবীর সমস্যা।বাংলাদেশের সকল জনপ্রতিনিধি,বিত্তবান ব্যক্তি এগিয়ে আসলে সাধারণ মানুষ খাদ্য সংকটে পড়বে না।সবুজ আন্দোলন ইতোমধ্যে বাংলাদেশের ৪৬ জেলায় এ কর্মসূচি পালন করেছে।খাদ্য বিতরণ ছাড়াও ইতোমধ্যে বিভিন্ন মসজিদ ও বাড়ি বাড়ি হাত পরিষ্কার করার জন্য সাবান বিতরন করা হয়েছে।
ত্রান বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃসাইফুল্লাহ মাগুরা জেলা ছাত্রফ্রন্টের সমন্বয়কারী আশিকুর রহমান, সদস্য ফারুক হোসেন, সালমান হোসেন,আশিকুর রহমান, পুলিশ সদস্য, সাজ্জাদুর রহমান,সেনাবাহিনীর সদস্য, শাবাব হোসেনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net