1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মায়ের হাতের রান্না যেন অমৃত! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

মায়ের হাতের রান্না যেন অমৃত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৭৪ বার

আফজাল হোসাইন মিয়াজী :
স্কুল হোস্টেলের দায়িত্বে আছি।খুব একটা নিয়মিত বাড়ি যাওয়া হয় না। বাড়ি গেলে আম্মা পছন্দের সব খাবার টেবিলে সাজিয়ে রাখে।এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে। আমার আম্মা হচ্ছে আত্মত্যাগী স্বভাবের নিজে না খেয়ে অন্যকে দিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলা মানুষ।নিজেকে বঞ্চিত রেখে অন্যের মাঝে সুখ খোঁজে …
আমি আমার মায়ের মতো আত্ম বঞ্চিত মানুষ দেখেনি!

গতকাল দুপুরে গ্রামের এক শিষ্যের গৃহে নিমন্ত্রণ ছিল।সকালে আম্মাকে বললাম বাড়ি আসব তবে খাওয়া দাওয়া করব না। গ্রামে প্রবেশ করেই সিদ্ধান্ত নিলাম আগে বাড়ি যাই …বাড়ি গিয়ে দেখি আম্মা বসে আছে রোয়াকে।বললাম আমি চলে যাচ্ছি। আম্মা বলল তোর জন্য কবুতরের মাংস রান্না করেছি..
মায়ের আবদার ফেলতে পারলাম না বসে পড়লাম। পোলাও, কবুতরের মাংস, খেসারি ডাল, ভর্তা, শুটকি ভাজি, সবজি, ডিম এক গ্লাস দুধ…
তৃপ্তি ভরে খেলাম!

হোস্টেলে খালার রান্না খেতে খেতে যখন জিহ্বার স্বাদ নষ্ট হওয়ার জোগাড়, তখন মায়ের হাতের রান্না করা খাবার যেন মরুভূমির মধ্যে ঠান্ডা হিমায়িত জলের বোতল।বাহিরে যত ভালো রান্না করা হোক না কেন মায়ের হাতের রান্নার সাথে তুলনা হয় না। মায়ের হাতের রান্না যেন অমৃত!
আফজাল হোসাইন মিয়াজী
(লেখক,সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net