1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩০ দিনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা বৃটেনের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব 

৩০ দিনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা বৃটেনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪২৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশ্বের যেকোনো স্থানে নিজ দেশের নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে ভ্রমণ নির্দেশিকা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। করোনার বিস্তার ঠেকানোর লড়াইয়ের অংশ হিসেবে দেশটির সরকারের পক্ষ থেকে আগামী ৩০ দিনের জন্য এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। -ডেইলি মেইল
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, নতুন ভ্রমণ নির্দেশনার আওতায় নাগরিকদের বৈশ্বিক ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তিনি দেশটির পার্লামেন্টে বলেছেন, নতুন এ নির্দেশনা আগামী ৩০ দিন কার্যকর থাকবে। তবে প্রয়োজনে যেকোনো সময় এটা পুনর্মূল্যায়ন করা হতে পারে।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টকে তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি পররাষ্ট্র ও কমনওয়েলথ মন্ত্রণালয়ের (এফসিও) নতুন এ ভ্রমণ নির্দেশিকা ঘোষণা করছি। বিশ্বের অনেক দেশে ব্রিটিশ নাগরিকদের এখন আন্তর্জাতিক সীমান্ত বিধিনিষেধের মুখোমুখি হতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত ৩০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করছে ইউরোপিয়ান কমিশন— ইউরোপের অনেক দেশ বিধিনিষেধ আরোপসহ সীমান্ত বন্ধ করার প্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের এমন ঘোষণার পর এ নির্দেশিকা জারি করলো যুক্তরাজ্য।
নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১ হাজার ৫৪৩ জন। তবে আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net