1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য শরণখোলায় জুমার দিনে মসজিদে মসজিদে আলোচনা ওসি’র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য শরণখোলায় জুমার দিনে মসজিদে মসজিদে আলোচনা ওসি’র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩০৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার জুমার দিনে মসজিদে মসজিদে আলোচনা করেছেন বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ। তিনি উপজেলার কেন্দ্রী জামে মসজিদসহ আশপাশের বেশ কয়েকটি মসজিদে গিয়ে নামাজ শুরুর আগে করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনার পাশাপাশি ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার জন্য মুসল্লিদের পরামর্শ দেন।
একই সাথে জুমার খুতবাতেও করোনা ভাইরাস নিয়ে মসজিদের খতিব ও ইমমাগণ আলোচনা করেন। নামাজ শেষে এই মহামারী থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য জুমার দিনের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিলো খুবই কম। অনেকেই মাস্ক পরে মসজিদে প্রবেশ করেন, এমন দৃশ্য যা আগে কখনওই দেখা যায়নি। সবার চোখে একটা আতঙ্কের ছাপ লক্ষিত হয়েছে।
রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা মুনিরুজ্জামান বলেন, শুধু করোনা নয়, যে কোনো ধনণের মহামারী বা দুর্যোগ থেকে বঁাচতে মহান রবের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। বিচলিত ও আতঙ্কিত না হয়ে সবাইকে ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করলে আল্লাহ সকল মুসিবত থেকে মুক্তি দিবেন ইনশাহআল্লাহ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সম্পর্কে মসজিদে মসজিদে আলোচনা করা হয়েছে। তাছাড়া ভাইরাস প্রতিরোধে আপাতত মসজিদগুলোতে সীমিত আকারে জামায়াতে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net