1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গানে-গানে আর নৃত্যের ছন্দে অভিবাসন বিষয়ে গনসচেতনতা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চৌদ্দগ্রামে গানে-গানে আর নৃত্যের ছন্দে অভিবাসন বিষয়ে গনসচেতনতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩১৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় ব্র্যাক এর আয়োজনে প্রত্যাশা প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটার’র পরিবেশনায় নিরাপদে বিদেশ গমন-এর পটগান মঞ্চস্থ করা হয়েছে। গত ২-৪ মার্চ ২০২০ইং তারিখ পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ, উল্লেখযোগ্য বাজার সমূহে “থাকতে পারে অনেক পথ, নিয়ম মেনে বিদেশ যাওয়াই হবে নিরাপদ” এই প্রতিপাদ্যে গানে গানে আর নৃত্যের ছন্দে গনসচেতনতা মূলক পটগান উপস্থাপন কর হয়। অনুষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রস্তুতি, নিরাপদে বিদেশ যাওয়ার মাধ্যম, কোন প্রতিষ্ঠান সমূহে গেলে সঠিক তথ্য ও সেবা পাওয়া যায়, ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের মনো-সামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা ইত্যাদি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানগুলোতে সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার নানা শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকটি অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net