1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণ জীবপ্রযুক্তিবিদ সম্মেলন-২০২০ এ প্রথম পুরস্কার পেল চৌদ্দগ্রামের ড. মো. আমিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

তরুণ জীবপ্রযুক্তিবিদ সম্মেলন-২০২০ এ প্রথম পুরস্কার পেল চৌদ্দগ্রামের ড. মো. আমিরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৩১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: তরুণ জীবপ্রযুক্তিবিদ হিসেবে প্রথম পুরস্কার পেল কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ড. মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা গ্রামের বিশিষ্টজন মো. আব্দুল কুদ্দসের পুত্র এবং গুনবতী উচ্চ বিদ্যালয় ও গুনবতী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন পণ্ডিত ও রেভা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদের ভাগিনা। চৌদ্দগ্রামের কৃতি সন্তান ড. মো. আমিরুল ইসলাম সদ্য সমাপ্ত “তরুন জৈব প্রযুক্তি সম্মেলন-২০২০” এ সারা বিশ্বে গবেষণারত তরুন বাংলাদেশি জৈব প্রযুক্তি বিজ্ঞানিদের মধ্য থেকে মনোনীত বাংলাদেশের সেরা দশ জন তরুন জৈব প্রযুক্তি বিজ্ঞানির মধ্যে প্রথম স্থান অর্জন করে পুরস্কার লাভ করেছেন। শিক্ষা জীবনে ড. মো. আমিরুল ইসলাম উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও গুনবতী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি বৃত্তি পেয়ে মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি কানাডার কুইবেকের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসাবে কর্মরত আছেন। কানাডা, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তাঁর লেখা ৩০ টিরও বেশী গবেষণা আর্টিকেল আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। এছাডাও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করে ১০ টিরও বেশী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তারই ধারাবাহিকতায় আগামী জুলাই মাসে আমেরিকার মিয়ামিতে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করার কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net