1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩১৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম |
সাংবাদিকতার দিকপাল, সিলেট বিভাগের রতœ,আর্ন্তজাতিক মিডিয়া ব্যাক্তিত্ব
শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং
ক্রাইম রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরোদ্ধে সরকারদলীয় এমপি
সাইফুজ্জামান শেখর কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের
দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে
নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র নতুনবাজার মোড়ে ওই
সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন
নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার
শিকদার। সাধারন সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়ার
সঞ্চালনায় এতে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, মানবজমিন ষ্টাফ
রিপোর্টার এম এ বাছিত। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব
ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপির
যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস
ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র
এটিএম সালাম, কেন্দ্রীয় আল-ইসলার সহ-প্রচার সম্পাদক ক্বাজী হাসান আলী,
প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, স্থানীয়
দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলা উদ্দিন,
উপজেলা গণফোরাম সদস্য সচিব মুরাদ আহমদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি আশাহিদ
আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম,
নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, শাহ সুলতান আহমদ, সাংবাদিক ছাদিকুল
ইসলাম, এম মুজিবুর রহমান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সলিল বরন দাশ,
শাহ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম , এটিএম জাকিরুল ইসলাম, মোঃ শওকত
আলী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক মানব
কণ্ঠের প্রতিনিধি মুহিবুর রহমান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম
এ মুহিত, সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক
স্মৃতি ফোরামের সাধারন সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান ফারুকী,
তৌহিদ চৌধুরী, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, পৌর পাঠক জমিনের সভাপতি
জহিরুল ইসলাম ছোহেল, সাংবাদিক নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সাংবাদিক
সানিউর রহমান তালুকদার, হাছান চৌধুরী, শফিকুল ইসলাম নাহিদ, আলী জাবেদ
মান্না, তাজুল ইসলাম, বিএনপি নেতা এম এ মুছাব্বির, মহসীন চৌধুরী,
ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, উপজেলা ছাত্রদল নেতা
কপিল উদ্দিন প্রমূখ। মানববন্ধন ও সামাবেশে বক্তারা বলেন, সিলেট বিভাগের
কৃতি সন্তান, নবীগঞ্জের রতœ মতিউর রহমানকে অহেতুক হয়রানীর চেষ্টা করলে
গোটা সিলেট বিভাগকে অচল করে দেয়া হবে। ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন
দিয়ে গণতন্ত্র ও সাংবাদপত্রের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা সফল হবেনা।
নির্বিক ও নির্লোভ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীরসহ সকল সাংবাদিকের উপর
কথিত কালো আইনে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা ও
ভুতুরে মামলা দিয়ে দেশের সম্পদ ও সাংবাদিকতার আইকন মতিউর রহমান চৌধুরীকে
হয়রানীর চেষ্টা কখনও মেনে নেয়া হবেনা। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায়
উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net