1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

মোংলায় তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪২২ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের মোংলায় তিন’শ বোতল বিদেশী মদসহ তিন চিনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
আটক তিন চিনা নাগরিকরা হলেন, জেরী (২৬), পিতা. জে সন, জ্যাক জিয়া (৩৩), পিতা. পিং জ্যাক জিয়াও চ্যাং এবং ফু (৩৩) পিতা. লিং হং। এছাড়া এদের দলে হাসনাত (২৮) ও মো. রুমন সিকদার (৩২) নামে দুই বাংলাদেশী মাদক ব্যবসায়ী রয়েছেন বলে কোস্টগার্ড জানায়। এদের একজনের বাড়ী নারায়নগঞ্জ এবং অপরজনের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ বলে জানা গেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা অফিসার লে. ইমতিয়াজ আলম জানান, বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা চায়না ব্রান্ডের মদের একটি চালান নিয়ে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় একদল মাদক ব্যবসায়ি অবস্থান করছে এই গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে তাদের ৩০০ বোতল মদ তিন বিদেশী নাগরিকসহ পঁাচ ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। তারা এই মদ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য আমদানি করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে কোস্টগার্ড। তাদের মদসহ মোংলাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net