1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে হত দরিদ্রের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

শ্রীনগরে হত দরিদ্রের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৯৫ বার

আব্দুর রকিব,শ্রীনগর (ম্সুীগঞ্জ) সংবদদাতা ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে হত দরিদ্রের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২৭ মার্চ বৃহস্পতিবার উপজেলার বাঘড়া বাজারে ন্যাশনালব্যাংক সংলগ্ন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের মার্কেটে সরেজমিনে এ চাল বিতরণের অনিয়ম চোখে পরে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশে লকডাউন করায় দিনমজুর থেকে শুরু করে নানা শ্রেনি পেশার মানুষ কর্মহীন হয়ে পরেছেন। তাই সরকার হত দরিদ্রদের মাঝে চাল বিতরণের সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে বাঘড়ায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের জন্য ৫৪০ টি কার্ড দেওয়া হয়। দেশের চরম দুর্যোগ মুহুর্তে বাঘড়া ইউপি চেয়ারম্যান ঢাকায় অবস্থান করায়, তার ছোট ভাই মুক্তি হোসেন ও ডিলার হোসেন আলীর যোগসাজশে ট্যাগ অফিসারকে অনুপস্থিত রেখে হতদরিদ্রের কাছ থেকে কার্ড প্রতি নেওয়া হয়েছে ৫০ টাকা। প্রতি কার্ড হোল্ডারের কাছ থেকে ৩০ কেজির দাম নিয়ে তাদেরকে ২ কেজি করে চাল কম দেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভূক্তভোগীর অভিযোগ থেকে জানাযায় এসব কথা। এছারা স্বচ্ছল পরিবারের মধ্যে দেওয়া হয়েছে একাধিক কার্ড। অনিয়ম বিষয়ে ডিলার মোঃ হোসেন আলী বলেন, আমি এইবার নতুন ডিলার। ট্যাগ অফিসার কি? তা জানিনা। এ বিষয়ে বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। চাল বিতরণের বিষয়টি প্রথমে তিনি অস্বিকার করলেও পরে বলেন, হত দরিদ্রদের চাল বিতরণে অনিয়ম হয়ে থাকলে, ইউএনও সাব আছে, ট্যাগ অফিসার আছে তারা দেখবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, কেউ অনিয়ম করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য যে, গত ২০১৯ সালে নভেম্বর মাসেও বাঘরা ইউপি চেয়ারম্যানের যোগসাজশে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৪০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেয় সংশ্লিস্ট ডিলার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net