1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরেজমিন পত্রিকার সম্পাদকের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সরেজমিন পত্রিকার সম্পাদকের উপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৫৫ বার

সাইদুল ইসলাম :
চাঁদা না দেয়ার কারণে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়ার উপর হামলার ঘটনা ঘটেছে।
মালিবাগ ফরচুন টাওয়ারে অবস্থিত পত্রিকাটির অফিসে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় রমান মডেল থানায় একটি মামলা হয়েছে।
পত্রিকাটির অফিস স্টাফ সোহাগ জানান, শনিবার রাতে একদল যুবক অফিসের তালা ভেঙ্গে মালামাল লুটপাটের চেষ্টা করে। ঘটনাটি ততক্ষণাত ভবন মালিককে জানালে তারা সম্পাদককে সকালে অফিসে গিয়ে অভিযোগ জানাতে বলেন।
সোমবার সকালে পত্রিকাটির সম্পাদক বেলাল হোছাইন অফিস ফ্লোরে প্রবেশের সাথে সাথেই কয়েক যুবক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ভবনটির অন্য ফ্লাটের লোকজন বাধা দিলে অপহরণকারীরা তাকে ৭ম তলার একটি ফ্লাটে নিয়ে আটকে রাখে।
ঘটনার বিষয়ে সম্পাদক বেলাল হোছাইন জানান, দীর্ঘ দিন যাবত ভবন মালিকের ছেলে ১৫ লক্ষটাকা চাঁদা দাবি করে আসছিল।
টাকা না দেয়ার কারণে গতকাল অফিসে লুটপাট করার চেষ্টা করে। সকালে আবিরসহ ৮/৯ যুবক আমাকে অফিস থেকে তুলে নেয়ার চেষ্টা করে। এবং ৭ তলার একটি ফ্লাটে আটকে রেখে টাকার জন্য মারপিট করে।

পত্রিকাটির সিনিয়র রিপোর্টার মোফাজ্জল জানান, পুলিশের জরুরী বিভাগ ৯৯৯ এ কল করে সহযোগীতা চাওয়া হলে রমনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবির নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এসআই নারায়ণ জানান, ৯৯৯ এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় ঘটনাস্থল থেকে আবির নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি জানান,ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখে মারপিট ও অপহরণের সত্যতা পেয়েছে পুলিশ।

রমনা মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত ঘটনায় আবিরসহ আট জনকে আসামি করে অপহরণ এবং চাঁদা দাবির অভিযোগে একটি মামলা পক্রিয়াদিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net