1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গান শুনে আর সিনেমা দেখেই বেশি সময় কাটছে, বলেন নায়িকা আর্শি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

গান শুনে আর সিনেমা দেখেই বেশি সময় কাটছে, বলেন নায়িকা আর্শি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৫২৬ বার

ইমরুল শাহেদ : ইস্যুভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা অহিদুজ্জামান ডায়মÐের রোহিঙ্গা ছবির প্রধান চরিত্র আর্শি হোসেন করোনাভাইরাসের কারণে শুরু হওয়া ছুটির পুরোটাই নিজের বাড়িতে কাটাচ্ছেন। তিনি বলেছেন, কোনো জরুরি কাজেও তিনি বাড়ির বাইরে বের হচ্ছেন না। তাদের প্রয়োজনীয় কাঁচাবাজার থেকে অপরিহার্য সকল পণ্যই আত্ময়-স্বজনদের মাধ্যমে বাজার থেকে আনিয়ে নেওয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত নন। যাহোক, এই পরিস্থিতিতে তার প্রতিদিন কিভাবে কাটছে। আর্শি জানান, ঘুম থেকে উঠে আগে তিনি নাস্তা সারেন। তারপর তিনি নিজের প্রয়োজনীয় ব্যায়াম সেরে নেন। এছাড়া বই পড়া, ইন্টারনেট ঘাটা এখন অনেকের মতো তারও প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। তবে তিনি প্রচুর গান শোনেন এবং দেশ-বিদেশের ছবি দেখেন। এর মধ্যেই টেলিভিশনে করোনা নিয়ে আইইডিসিআরের ব্রিফিং শোনেন এবং সেটা নিয়মিতই। এছাড়া তিনি উল্লেখ করেন, সংসারের কিছু কাজকর্মও করেন। এর মধ্যে বাসন-পেয়ালা মাজাও রয়েছে। তিনি বলেন, আগে পরিবারের সকলে বসে কথা বলার সময় পেতেন না। এখন সময় পেয়ে পরিবারের সঙ্গেও অনেক আড্ডা হয়। মনে মনে একের সঙ্গে অপরের একটা দূরত্ব থাকলেও এখন সেটা কেটে যাচ্ছে। সন্ধ্যার দিকে বাড়ির বারান্দায় গিয়ে বসেন কিছু সময়ের জন্য। তিনি রসিকতা করে বলেন, ‘আমি বারান্দায় গিয়ে বসলেই উল্টো দিকের বাসার একটি ছেলে এসে তাদের বারান্দায় দাঁড়ায়। আমি লক্ষ্য করলাম আমি কখন বারান্দায় যাব, সেজন্য ছেলেটি অপেক্ষা করতে থাকে। এখন আমি বারান্দায় যাওয়া বন্ধ করে দিয়েছি। ছেলেটি মাঝেমধ্যে বারান্দায় আসে। উকিঝুকি দেয় আমি বারান্দায় গেলাম কিনা। ব্যাপারটা বেশ উপভোগ্য।’ লক্ষ্য করার বিষয় হলো, আর্শি যেভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন এমনি অনেকেই বাড়ির একান্ত নিভৃতে নিজেদের সময় পার করছেন। এভাবেই বদলে যেতে শুরু করেছে আমাদের সামাজিক আচরণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net