1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হেলাল মজুমদারের উদ্যোগে ৬০০ অসহায় পরিবারে খাদ্য সমাগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হেলাল মজুমদারের উদ্যোগে ৬০০ অসহায় পরিবারে খাদ্য সমাগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৬৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লার-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মুজিবুল হক মুজিব এমপি’র নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মো. হেলাল উদ্দীন মজুমদারের নিজস্ব অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুন্সীরহাট শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা এ খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসেন। এতে চাল, আলু, বুট, তেল, পেঁয়াজ, খেজুর, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। যুবলীগ নেতা হেলাল উদ্দীন মজুমদারের উদ্যোগ ও অর্থায়নে এ খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে যুবলীগ নেতা হেলাল উদ্দীন মজুমদারের নিজ বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত খাদ্য সমাগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ নেতা মো. হেলাল উদ্দীন মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আবুল কাশেম, ইউনিয়ন আ’লীগ নেতা সুব্রত মজুমদার টোটন, ইউনিয়ন আ’লীগ নেতা আবু তাহের মজুমদার, মুন্সীরহাট ইউনিয়নের সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম, মুন্সীরহাট ইউপি সদস্য মো. সাহাব উদ্দীন মজুমদার রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, আ’লীগ নেতা আলী আশ্রাফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলী আক্কাস মজুমদার, যুবলীগ নেতা মাসুদ আলম মন্ডিত, সোলাইমান সেলিম সহ স্থানীয় আ’লীগ, ‍যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দীন মজুমদার বলেন, “বিগত দিনের ধারাবাহিকতায় এবারও ৬০০ গরীব-অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সমাগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমার নেতা, চৌদ্দগ্রামের গণমানুষের প্রিয় নেতা সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ইউনিয়নের সকলের সহযোগিতা নিয়ে অসহায়দের জন্য নিজের সাধ্যানুযায়ী কাজ করে যাব।” এসময় তিনি বৈশ্বিক মরণঘাতি মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে চলমান সংকটকালীন সময়ে সমাজের বিত্তবানদেরকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net