1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলা পর্যায়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে খাগড়াছড়ি সফরে প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে খাগড়াছড়ি সফরে প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৬৯ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি॥ কোভিড-১৯ প্রতিরোধ এবং জেলা পর্যায়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী খাগড়াছড়ি সফর করছেন। সফরকালে তিনি আজ সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়াও বৈঠকে অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআই এর কমান্ডার কর্ণেল মুহাম্মদ মালেক হোসেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহিদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার, পুলিশ সুপার আব্দুল আজিজ, পৌরসভার মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
সভায় বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দেয়া খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি সমন্বয়ের মাধ্যমে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ সুষ্ঠুভাবে করতে হবে। কোন অনিয়ম বরদাস্ত করা যাবেনা। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পাহাড়ী বাঙ্গালী অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net