1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাদের জন্য আমরা বিশ্রাম করতে পারি না বলেই সাংবাদিক পেটালেন পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

তাদের জন্য আমরা বিশ্রাম করতে পারি না বলেই সাংবাদিক পেটালেন পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ২৮৯ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটে করোনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন মাইটিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহামুদ। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট ফঁাড়ির দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পুলিশ সুপার।
সাংবাদিক রিফাত আল মাহামুদ বলেন, সোমবার বিকালে আমি মোরেলগঞ্জের ভাটখালী বাজারে করোনা ভাইরাস বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাই। এসময় লোক সমাগম বেশী হওয়ায় এবং কেউ সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম মানছেনা দেখে বিষয়টি মোড়েলগঞ্জ থানার ওসিকে জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করি। এর কিছুক্ষণ পরেই পোলেরহাট ফাঁড়ির এএসআই সাখাওয়াত হোসেন এবং কনষ্টেবল ফয়েজ বাজারে এসে বাজারের লোকজনকে এলোপাথাড়ি পিটানো শুরু করেন। তাদের পিটুনিতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হন। পিটুনির একপর্যায়ে আমাকে কনষ্টেবল ফয়েজ পেটানো শুরু করে। এসময় আমি তাকে সাংবাদিক পরিচয় দিলে কনষ্টেবল ফয়েজ আরো ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, তাহলে তুই থানায় খবর দিয়েছিস। তোদের মত সাংবাদিকের জন্য আমরা বিশ্রাম করতে পারি না। পরবর্তীতে স্থানীয় চৌকিদারসহ লোকজন এগিয়ে এলে পিটানো বন্ধ হয়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম অজিজুল ইসলাম বলেন, এসপি স্যারের কাছ থেকে আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তিনি অনাকংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, এএসআই সাখাওয়াত হোসেন এবং কনষ্টেবল ফয়েজকে ফাড়ি থেকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net