1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে অনুপ্রবেশকারী লোক, মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীগঞ্জে অনুপ্রবেশকারী লোক, মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩২৬ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ॥
সংক্রমিত এলাকার মানুষ প্রবেশ করায় চরম আতঙ্ক বিরাজ করছে নবীগঞ্জে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ ও ঢাকা জেলাকে করোনার ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে স্বস্তির বিষয় নবীগঞ্জে এখনো করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়নি।
নবীগঞ্জের কয়েক হাজার নিম্নআয়ের মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মরত রয়েছেন। গত কয়েক দিনে রাতের আধারে করোনা উপদ্রুত ঐসব এলাকায় কর্মরত মানুষজন নবীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি ঘরে আসতে থাকায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার পৌর শহরসহ ১৩টি ইউনিয়নে ঝুঁকিতে রয়েছেন বলে সুশীল সমাজ থেকে অভিযোগ উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশদের কে এমন লোকদের তালিকা করার জন্য বলা হয়েছে, পাওয়া গেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনা উপদ্রুত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেক লোক জ্বর কাশি সর্দি নিয়ে আসছেন, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net