1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাড়ির টানে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী তানভীর ইসলাম খাঁন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

নাড়ির টানে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী তানভীর ইসলাম খাঁন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ ব্যবসায়ী তারভীর ইসলাম খাঁন শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান প্রয়াত আঃ বারী খাঁনের নাতি। বাবা সিরাজুল ইসলাম সূর্য খাঁন ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইকবাল হলের ছাত্রলীগের সভাপতি। একারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিল তার ঘনিষ্ঠতা। ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সিরাজুল ইসলাম খাঁনের ৪ সন্তানের মধ্যে সবার ছোট তারভীর ইসলাম খাঁন। পরিবারিক প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠেছেন ঢাকায়। কিন্তু সুযোগ পেলেই চলে আসেন পদ্মার তীরবর্তী গ্রামে।
করোনা ভাইরাসের কারনে শহরের মানুষগুলো যখন নিজেদের বাঁচাতে ঘরবন্দী। সেখানে তানভীর ইসলাম খাঁন নাড়ির টানে ছুটে এসেছেন ভাগ্যকূলে। কর্মহীন পরিবারদের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এই ইউনিয়নের প্রতি ওয়ার্ডে কর্মহীন পরিবারের তালিকা করেছেন। লোকজন নিয়ে নিজ হাতে তাদের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট তৈরি করেছেন। ভ্যান অটোরিক্সায় করে প্রতিনিধির মাধ্যমে সেগুলো পৌছে দিয়েছেন বাড়িতে বাড়িতে।
খাদ্য সংকটে রয়েছেন অথচ বলতে বিব্রত বোধ করছেন এমন মানুষদের জন্য কল সেন্টার খুলে ছড়িয়ে দিয়েছেন ফোন নাম্বার। তারা কল সেন্টারের ফোন নাম্বারে কল বা টেক্সট করলে রাতের আধারে তার ঠিকানায় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তানভীর ইসলাম খাঁনের প্রতিনিধিরা।
প্রথম ধাপে গত কয়কদিন ভাগ্যকূল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২ হাজার ৫শ পরিবারকে এই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। লোক জরো করে নিজেকে জাহির না করে সরকারি বিধিমালা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে এভাবে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ায় এলাকার লোকজন বেশ প্রশংসা করছেন।

তানভীর ইসলাম খাঁনের সাথে কথা হলে তিনি বলেন, ভাগ্যকূলের সাথে আমার নাড়ির টান। ভাগ্যকূলের কর্মহীন মানুষদের জন্য আমি চেষ্টা করেছি। দ্বিতীয় ধাপেও আরো ২ হাজার ৫ প্যাকেট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর বাইরেও যদি কেই খাদ্য সংকটে কষ্ট করে তাদেরকে খাদ্য পৌছে দেওয়া হবে। এর পিছনে আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বলে ভাল লাগছে। সব কিছুর মালিক মহান আল্লাহ। তিনি আমাদের ভাল কাজগুলো কবুল করে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে আমাদের রক্ষা করুন এটাই প্রার্থণা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net