1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিলামে সাকিবের ব্যাট বিক্রি হলো ২০ লাখ টাকায় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

নিলামে সাকিবের ব্যাট বিক্রি হলো ২০ লাখ টাকায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৯৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এই ব্যাট দিয়েই বিশ্বকাপ মাতিয়েছেন। গত ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। আরও অনেক স্মরণীয় স্মৃতি যে ব্যাটকে ঘিরে, সেটি মহৎ এক উদ্দেশ্যে নিলামে তুলে দেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার।

গতকাল (বুধবার) ভিত্তিমূল্য ৫ লাখ টাকা দিয়ে শুরু হওয়া নিলাম শেষ পর্যন্ত ঠেকেছে ২০ লাখ টাকায়। সবচেয়ে বেশি বিড করে ব্যাটটি কিনে নিয়েছেন রাজ নামের একজন প্রবাসী। তিনিও যুক্তরাষ্ট্রেই থাকেন।

সাড়ে আট ঘন্টার নিলামে সর্বোচ্চ ২০ লাখ টাকা দাম হাঁকিয়েছেন এই প্রবাসী, তাতে হয়ে গেছেন সাকিবের মহামূল্যবান এই ব্যাটের মালিক। ব্যাট বিক্রির এই টাকা পুরোটাই জমা হবে সাকিব আল হাসানের ফাউন্ডেশনে। সেখান থেকে করোনায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশের অসহায় দরিদ্রদের জন্য ব্যয় করা হবে।

এই ব্যাটের বিশেষত্ব হলো, ২০১৯ সালের পুরো বিশ্বকাপটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরিসহ বাংলাদেশের হয়ে রেকর্ড ৬০৬ রান করেন তিনি। এছাড়া আগে-পরে সবমিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

সাকিবের ব্যাটের নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অকশনের সঙ্গে আজ রাতে লাইভে এসে সাকিব আল হাসান জানালেন, এই ব্যাটটা তার অন্যতম নয়, সবচেয়ে প্রিয় ব্যাট। তার সবচেয়ে প্রিয় ব্যাটটিকেই করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য নিলামে দিলেন, যাতে সেটা বিক্রি করে অসহায় মানুষকে সাহায্য করতে পারেন।

সে সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, বাংলাদেশের মানুষ করোনার কারণে এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। করোনার এই ভয়াবহ পরিস্থিতি যত দ্রুত কাটিয়ে সাধারণ মানুষ হাসতে পারবে, সে হাসিটাই হবে তার সবচেয়ে প্রিয়। নিজের প্রিয় ব্যাটটা বিক্রি করে তিনি সাধারণ মানুষের হাসিটাই দেখতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net