1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নৌবাহিনী ও তমরদ্দি এডুকেশন ফোরামের উদ্যোগে জনসচেতনা মূলক কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও তমরদ্দি এডুকেশন ফোরামের উদ্যোগে জনসচেতনা মূলক কার্যক্রম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩১০ বার

জিল্লুর রহমান (রাসেল), নোয়াখালী হাতিয়া :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা প্রতিরোধে বিভিন্ন বাজার ও মসজিদে সচেতনা মূলক কার্যক্রম করেছে বাংলাদেশ নৌবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন তমরুদ্দি এডুকেশন ফোরাম।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় তমরদ্দি বাজার এবং তমরুদ্দি বাজার জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জানা যায় করোনাভাইরাস এর প্রভাব কমাতে নৌ বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন তমরুদ্দি এডুকেশন ফোরামের সদস্যরা গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন মসজিদ ও বাজারে জীবাণুনাশক স্প্রে সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, মাইকিং ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন

সংগঠনের উপদেষ্টা মুশফিকুর রহমান মঞ্জু জানান, কোন ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাজারে মাছ ও হ্যান্ড স্যানিটাইজার এর কৃত্রিম সংকট দেখা দেয়, এবং যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, তাই আমরা নিজের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সিদ্ধান্ত নিই।

সংগঠনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন বলেন, গ্রামের অনেক মানুষ করোনাভাইরাস এর বিষয়ে সচেতন নয়, তারা গ্রামের চায়ের দোকানে এখনও ভিড় করছে, তাই আমরা এলাকায় গিয়ে মাইকিংয়ের মাধ্যমে বাড়িতে অবস্থান করা, বেশি বেশি হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলে যাচ্ছি। এবং যে সকল মানুষ কর্ম বিমুখ হয়ে হতাশায় পড়ে আছে আমরা সে সকল গরীব অসহায় শ্রমজীবী মানুষের মাঝে আগামী সপ্তাহ থেকে আর্থিক সহায়তা প্রদান করব।

তমরদ্দি এডুকেশন ফোরাম এর এ সকল কার্যক্রম কে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর হাতিয়া জোনে দায়িত্বরত সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ রাশেদ। তিনি বলেন তারা যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা করোনাভাইরাস রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনেক গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net