1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশী শিক্ষার্থীকে গুলি করে মারল বিএসএফ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

বাংলাদেশী শিক্ষার্থীকে গুলি করে মারল বিএসএফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৭১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে গুরুত্বর আহত শিক্ষার্থী শিমন রায় (১৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাত সাড়ে আটটায় সে মারা যায়। তার সঙ্গে যাওয়া প্রতিবেশি যুবক রাজ্জাকুল ইসলাম মুঠোফোনে রাত নয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন। সে এবার এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে রতনীবাড়ী প্রধানপাড়া সীমান্তের গ্রামের পরেশ চন্দ্র রায় ছেলে শিমুন রায়সহ ৭৬২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বাংলাদেশি এলাকায় নিজেদের পাটক্ষেত নেটের জাল দিয়ে ঘেরা দিচ্ছিল। বেলা তিনটার দিকে ভারতের সাকাতি সীমান্ত ফাঁড়ির একদল বিএসএফ সদস্য ঘটনাস্থল বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়া দিতে নিষেধ করে। এ সময় শিমুন রায় নিজের জমিতে বেড়া দিচ্ছে বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এক পর্যায়ে এক বিএসএফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়।

গুলি পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। শিমুনের ভুড়ি বেরিয়ে গেছে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেয়া হয়।
শিমনের বাবা পরেশ চন্দ্র রায় বলেন, আমি বেলা তিনটার দিকে ছেলেসহ নিজেদের পাট ক্ষেতে জালের বেড়া দিচ্ছিলাম। এর কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা পাট ক্ষেতে জালের বেড়া দিতে নিষেধ করে। আমার ছেলে বলে নিজের জমিতে বেড়া দিচ্ছি। এ সময় একজন সদস্য লাঠি নিয়ে তাঁর কাছে আসে। এমন সময় এক বিএসএফ সদস্য তাকে খুব কাছ থেকে পেটের মধ্যে গুলি করে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস তোফায়েল আহমদ জানান, একটি গুলি পেট দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়ে গেছে। এতে তাঁর শরীরের নাড়ী ভুড়ি বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুত্বর ছিল।
বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মামুনুল হক জানান, আমরা খবর পেয়ে বিএসফের বক্তব্য নেয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয় কিন্তু বিএসএফ সাড়া দেয়নি। আসলে ঘটনাটি কি ঘটেছে তা পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানা যাবে। তখন আপনাদের প্রকৃত ঘটনা জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net