1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনা চিকিৎসায় কেন মারা গেল ঢাবি ছাত্র, প্রশ্ন প্রধানমন্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

বিনা চিকিৎসায় কেন মারা গেল ঢাবি ছাত্র, প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৯০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানতে চেয়েছেন, ঢাবির একজন ছাত্র কেন মারা গেল?

করোনাভাইরাস মোকাবিলায় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এমন প্রশ্ন তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের চিকিৎসায় অবহেলা ও চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোগী এলে চিকিৎসা করতে হবে।

যেসব চিকিৎসকের বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী তাদের পাঁচ থেকে ১০ লাখ টাকা দেয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার পাঁচগুণ অর্থ সহায়তা দেয়া হবো

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net