1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার বই পাঠ প্রতিযোগিতা শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস

ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার বই পাঠ প্রতিযোগিতা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪২১ বার

আবু সুফিয়ান রাসেল:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি সাধারণ মানুষ। গৃহবন্দি থেকে বই পড়ে রিভিউ দিলে বই পুরষ্কারের ঘোষণা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাহিত্য বিষয়ক সৃজনশীল মুখপাত্র ক্যাম্পাস বার্তা।

ক্যাম্পাস বার্তা সূত্র মতে, কলেজের যে কোন ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ফেসবুক গ্রুপ “কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস আপডেট” এ বই পাঠ প্রতিক্রিয়া জানাতে হবে। প্রতিযোগিতা চলবে ১৬-২৫ এপ্রিল পর্যন্ত। বাংলা ভাষায় রচিত সহিত্য বিষয়ে যে কোন বইয়ের অালোচনা তুলে ধরা যাবে এ প্রতিযোগিতায়। এতে সর্বমোট পাঁচজনকে বই পুরস্কার প্রদান করা হবে। বিচারক হিসাবে থাকবেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যাম্পাস বার্তা উপদেষ্টা তপন ভট্টাচার্য । রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যাম্পাস বার্তা উপদেষ্টা নিলুফার সুলতানা। আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন মাহদী হাসান সম্পাদক, ক্যাম্পাস বার্তা। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক আমাদের কুমিল্লা ও সাপ্তাহিক আমোদ।

বিচারকগণ প্রতিযোগিদের পৃথক পৃথক ভাবে মূল্যয়নের পর মোট নম্বরের যোগফলের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবেন। কলেজের শ্রেণি কার্যক্রম চলাকালীন অধ্যক্ষের হাতে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করবে।

এ বিষয়ে ক্যাম্পাস বার্তা সম্পাদক মাহদী হাসান জানান, প্রথম বারের মতো এ ব্যতিক্রমী আয়োজন। আশাকরি শিক্ষার্থী ও সদস্যদের ব্যাপক সাড়া পাবো। ক্যাম্পাস বার্তার সৃজনশীল কাজের ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net