1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে দিনাজপুরে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে দিনাজপুরে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৯৩ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে দিনাজপুরে ৪ ডাকাতকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। অভিযানের সময় আটক ডাকাতদের হামলায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে ৪ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন- সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের পুত্র মো. আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র মো. মাহবুব আলী শেখ (৩৮), মৃত আবুল কাশেমের পুত্র রাশেদ শেখ (৩৮), মো. দাউদ রহমানের পুত্র মো. রাকিব হোসেন (২৪)।

এসময় একটি সিলভার রংয়ের কেডিএস মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৪৮৪৭) জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে ৩ ফুট লম্বা ২টি হাসুয়া, ১টি স্টিলের টিপ চাকু, ১টি ৩২ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের অভিযানে ডাকাতদের আটক করে গতকালকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net