1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে গোপনে বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন; এলাকায় ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে গোপনে বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন; এলাকায় ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৬৫০ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে ভোরে সোনারগাঁয়ে দাফন করা হয়েছে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার ভোরে কড়া পাহাড়ার মধ্য দিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন শম্ভুপুরা ইউনিয়নে নবীনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ফাঁসি কার্যকর হওয়ার পর মাজেদের লাশ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোলার জনগনের চাপে লাশ ভোলা নিয়ে যাওয়া হয়নি। পরে ভোর রাতে গোপনীয়তামধ্যে শ্বশুর বাড়ি সোনারগাঁয়ে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।

এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন, উর্ধতন প্রশাসনের নির্দেশেই মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করা হয়েছে।

সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। সোনারগাঁ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদেশ বলেন, আমাদের ইউনিয়নকে কলঙ্কিত করা হয়েছে কার অনুমতিতে কীভাবে এখানে লাশ দাফন করা হলো আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো।

এব্যাপারে সামাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁ এর সভাপতি অাকতার হাবিব বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ তার নিজ এলাকা ভোলাতেই দাফন করতে দেয়া হয়নি। অথচ রাতের অাধারে গোপনে সোনারগাঁয়ের মানুষের মতামত ছাড়া এই ঘৃণিত খুনিকে জামাই অাদরে দাফন করা হলো। এটা সত্যি দু:খ জনক। সোনারগাঁবাসীর প্রতি অন্যায় করা হয়েছে।

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার মুঠোফোন একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net