1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটে শ্রমিক অসন্তোষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটে শ্রমিক অসন্তোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৫৬ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রপ্তানীমুখী তৈরি পোশাক কারখানা চৈতী কম্পোজিট লিমিটেডের প্রায় হাজার খানেক শ্রমিককে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

এই সময়ের মধ্যে শ্রমিকদের অন্য কোথাও কাজ খুঁজে নিতে বলেছে কারখানা কর্তৃপক্ষ। তিন মাস পরে তাদের নিয়োগ দেয়া হবে কিনা সেই ব্যাপারেও কোনো আশ্বাস দেওয়া হয়নি।

ওই ফ্যাক্টরিতে ১০ বছরেরও বেশি সময় কাজ করেন এমন একাধিক শ্রমিক অভিযোগ করেছেন, তাদের বকেয়া পাওনার বিষয়ে কোন কথা না বলেই হঠাৎই চলতি মাসের বেতন দিয়ে কাজে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্য জায়গায় কাজ খুজে নিতে। নিটিং, ডাইং, ফিনিশিং, প্যাকেজিংসহ সব সেকশনের কর্মীদেরই এমন নির্দেশনা দেয়া হয়েছে।

তবে এবিষয়ে চৈতী কম্পোজিটের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, কোন শ্রমিককে ছাঁটাই করা হয়নি। করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত মেনে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে তাই শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। ছুটি শেষে শ্রমিকরা কাজে যোগ দিবে।

তবে ছুটিকালীন সময়ে তারা বেতন ভাতা পাবেন কিনা সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net