1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত আরও ১০ কারারক্ষী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

করোনায় আক্রান্ত আরও ১০ কারারক্ষী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৫৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীন আরও ১০ কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তারা জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা হাসপাতাল ও মিরপুরে সরকারি বরাদ্দ করা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই কারারক্ষীরা পুরান ঢাকার কারাগারে দায়িত্ব পালন করতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে প্রথম এক কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার সংস্পর্শে যারা ছিলেন তারাসহ পুরান ঢাকার কারাগারে থাকা আরও বেশ কয়েকজনের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনা পরীক্ষা করা হয়। আইইডিসিআরের ফলাফলে তাদের করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ নিয়ে যেসব কারারক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন সবসময় তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে।

এদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, যেসব কারারক্ষীরা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা সবাই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে বন্দিসহ সবাই এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছেন। কারাগারের ভেতরে থাকা কেউ এখন পর্যন্ত আক্রান্ত হয়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তার বয়স (৬০) বছর। তিনি ডায়ালাইসিসের রোগী।

ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী শেখ কামাল বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ওই কয়েদিকে ৩০ মার্চ কিডনিজনিত রোগের কারণে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে হাসপাতালে তার ডায়ালাইসিস করা হয়। অনেকদিন ধরে হাসপাতলে আছেন, তাই চিকিৎসকরা মনে করেছেন তার করোনা পরীক্ষা করা উচিত। একপর্যায়ে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net