1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় বেকার প্রবাসী শ্রমিকদের পরিবারগুলোকে সাহায্য দিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

করোনায় বেকার প্রবাসী শ্রমিকদের পরিবারগুলোকে সাহায্য দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৯৬ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে থাকা প্রবাসী শ্রমিকদের দরিদ্র পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে প্রবাসী ক্লাব। তারা ইউনিয়ন পর্যায়ে ২০টি প্রবাসীর পরিবারকে সরকারি ত্রাণের জন্য অন্তর্ভুক্ত করতে দাবি জানান।

এক বিবৃতিতে তারা বলেন, প্রবাসীদের পরিবারগুলো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। করোনার কারণে পৃথিবীর কোথাও শ্রমিকরা কাজে যেতে পারছে না। তাই দেশে টাকা পাঠাতেও পারছে না।

তারা অারও বলেন, প্রবাসীদের মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন সংকটের মধ্যে আছে। তাদেরকে করোনা মোকাবেলায় সহজ শর্তে বিনা সুদে তিন লাখ টাকা ব্যাংক ঋন দিতে দাবি জানায় প্রবাসী ক্লাব।

ইতালি, স্পেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে যেসব প্রবাসী শ্রমিক এবং ছাত্র খাদ্য সংকটে আছে, তাদেরকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তারও দিতে দাবি জানানো হয়। তারা বলেন, স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রবাসী শ্রমিক এবং ছাত্রদের ত্রাণ দিলেও তা খুবই অপ্রতুল।

বিবৃতি দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিয়াজ খান, সৌদি আরব প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাসিব প্রামাণিক, অষ্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খোন্দকার সালেক, পর্তুগাল প্রবাসী কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দীন, ফোবানার সাবেক সদস্য সচিব এম মাওলা দিলু, প্রবাসী ক্লাবের লিড কোঅর্ডিনেটর ওমর আলী প্রমুখ।

উল্লেখ্য, তিন বছর আগে প্রতিষ্ঠিত সোস্যাল মিডিয়া ভিত্তিক প্রবাসীদের শীর্ষ সংগঠন প্রবাসী ক্লাবে বিশ্বের ৪৩টি দেশে এবং ১০০টি শহরে সদস্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net