1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা মানেই মৃত্যু নয়, সচেতনতায় মিলে মুক্তি, সাতকানিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরে তরুণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

করোনা মানেই মৃত্যু নয়, সচেতনতায় মিলে মুক্তি, সাতকানিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরে তরুণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৮৮ বার

মোহাম্মদ ইকবাল হোসেন : ‘করোনা মানেই মৃত্যু নয়, সচেতনতায় মিলে মুক্তি’ এমন শিরোনামে করোনা-জয়ের গল্প ফেসবুকে শেয়ার করেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুমন।

এর আগে গত ১৪ এপ্রিল রাতে চট্টগ্রামে ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ৫ জনই সাতকানিয়ার। যাদের মধ্যে রয়েছে রোমনসহ সুস্থ হওয়া তিনজন। মাত্র ১৪ দিনেই সুস্থ হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন।

বুধবার দেড়টার দিকে করোনা-জয়ের সেই গল্পটি ফেসবুকে শেয়ার করেন রোমন। সাতকানিয়া থানাধীন, পশ্চিম ঢেমশা আলিনগর গ্রামের হতভাগা পাঁচ করোনা রোগীর গল্প উপ শিরোনামে রোমন লিখেন, চট্টগ্রাম জেলায় ‘প্রাণঘাতি করোনা’ যুদ্ধ জয় করা সাতকানিয়ার প্রথম তিনজন আমরা।

দীর্ঘ ১৪ দিন লড়াই করেছি প্রাণঘাতি করোনা ভাইরাসের সাথে। তিনবার নমুনা পরীক্ষার পর, অবশেষে আল্লাহর রহমতে করোনা যুদ্ধ জয় করে আমরা তিনজন ঘরে ফিরছি। আশাকরি অন্যরাও দুই একদিনের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন। আমাদের এই যুদ্ধ জয় সহজ ছিলো না। প্রতিটা দিন আমরা মৃত্যুভয়ের মধ্যে ছিলাম। অপ্রিয় হলো সত্য, সবাই আমাদের ঘৃণা করা শুরু করছিলো। যেন আমরা মহা কোনো পাপকাজ করেছি।

‘উপলব্ধি করেছি, বাস্তবতা কতই নিষ্ঠুর, করোনায় রোগী মরার আগে, মানুষের ঘৃণা অবহেলায় হাজারবার মরে। কারো করোনাভাইরাস হয়েছে, তার মানে এই নয় যে, সে বিশাল কোনো পাপ করে ফেলেছে। করোনা পজিটিভ হওয়ার পরে আমদের পাঁচ জনকে যেদিন বাড়ি থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিলো আজ মনে হয় বাড়ির শেষদিন, হয়তবা আর কোনোদিন পরিবার পরিজন কারোর সাথে দেখা হবে না, আর কোনোদিন বাড়ি ফেরা হবে না।’

‘হতভাগা কাকে বলে সেদিন বুঝেছি, সেনাবাহিনীর এম্বুলেন্সে করে শহরে পৌঁছাতে পারিনি, খবর এলো আমাদের পাঁচজনের বাড়িঘর ভাংচুর ও বাড়ির লোকজনদের উপর হামলা হয়েছে। অপরাধ, পাপিষ্ঠ করোনা রোগীর । দুঃখে, কষ্টে, কাঁন্নায় বুক ফেটে গেছে।’ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছার পর আশার আলো দেখালেন কর্তব্যরত ডাক্তার, নার্স…।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net