1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষমা করো প্রভু - আবদুস শহিদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

ক্ষমা করো প্রভু – আবদুস শহিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৭৪ বার

ক্ষমা করো প্রভু – আবদুস শহিদ
————–
রাব্বুলআলামিন
আমাদের ক্ষমা করো
হে বিশ্ব প্রকৃতির সর্ব সত্ত্বার ধারক
মহামহিম শ্বাশ্বত চিরঞ্জীব
আসমান জমিন নভোমন্ডলের রব
আমাদের ক্ষমা করো।

তন্দ্রাহীন নিন্দ্রাহীন সদা সজাগ
অতীত বর্তমান ভবিষ্যত বিরাজমান
সর্বোচ্চ সুমহান
অপার মহিমায়
আমাদের ক্ষমা করো।

আমরা আশ্রয় চাই
একমাত্র আশ্রয় দাতার কাছে
আজকের মহিমান্বিত রাত
কিংবা মর্যাদার আগামীর দিনে
আমাদের ক্ষমা করো।

মহাশক্তিরও আজ অসহায় ছুটোছুটি
ধুয়ে মুছে সাফা সব দম্ভ অহঙ্কার
ধুলিকনা সম অদৃশ্য অণূজীবের
দাপটে ধাবমান মানবতা
মাখলুকাত সেরারাই আশ্রয়ের সন্ধানে
এবার ফেরাও সম্মানে প্রভু।

তুমিইতো আমাদের এনেছো
অন্ধকার থেকে ঈমানের আলোয়
নাফরমান আমরা অসহায়ের অসহায়
আর বন্দী রেখো না
বঞ্চিত করো না রহমত থেকে
এবার ক্ষমা করো
বিজয়ী করো মালিক।

দুনিয়ার সব মানুষের
আকুতি ভরা মোনাজাত
সমুদ্রসম অশ্রুভেজা প্রার্থনা
কবুল ও মঞ্জুর করো প্রভু
শতকোটি হাত থেকে
পছন্দের হাতের অজুহাতে।
০৯.০৪.২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net