1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণের নামে কাউকে চাঁদা দিবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিবেন : হুইপ ইকবালুর রহিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ত্রাণের নামে কাউকে চাঁদা দিবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিবেন : হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৭৪ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ত্রানের নামে কাউকে চঁাদা দিবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাদ্য পৌছে দিবে উল্লেখ করে বলেন প্রয়োজনে বিত্তশালী ও ব্যবসায়ীরা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাহায্য না করে নিজেরাই গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ান, সাহায্য করুন।

হুইপ বলেন,আমাদের কাছে অভিযোগ এসেছে কেউ কেউ ভয় ভীতি দেখিয়ে ত্রানের নামে মোটা অঙ্কের টাকা আদায় করছে। যার কোন স্বচ্ছতা ও জবাবদিহীতা নেই এবং গরিব মানুষেরকাছে এই অর্থ পৌছায় না। তিনি বলেন, সময় এসেছে মানব সেবায় উৎস্বগর্ীত করা। মানব সেবাও একটি ইবাদত। দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। দেশে যতদিন পর্যন্ত সংকট থাকবে ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, রহমতের এই রমজান মাসে যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসী তথা বিশ্ববাসী রক্ষা পায় সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব শীঘ্রই প্রানঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রতিনিধি ও প্রসাসনকে নির্দেশনা দিচ্ছেন।

২৭ এপ্রিল সোমবার দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা বিষয়ক সাধারন সচেতনতা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রান কার্যক্রম সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। সঞ্চালনে ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক খ মোঃ আলাওল হাদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net