1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীর জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

দেশের দীর্ঘ মানব জিন্নাত আলীর জানাযা ও দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৩ বার

কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানব কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা জিন্নাত আলী মারা গেছেন।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমীর হামজার ছেলে ২৪ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি। সোমবার জিন্নাতকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মডিকেলের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। আগেরদিন তিনি হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান নোমান খালেদ চৌধুরী বলেন, “সোমবার দুপুরে জিন্নাত আলীকে অজ্ঞান অবস্থায় আনা হয়। তখনই তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন ছিল। সেসময় ভেন্টিলেটর দিয়ে তাকে আইসিইউতে রাখা হয়। ভোরে তিনি মারা যান।

অধ্যাপক নোমান খালেদ বলেন, “জিন্নাত আলীর বড় আকারের পিটুইটারি টিউমার ছিল। যেরকম গভীর অচেতন অবস্থায় উনাকে আনা হয় তখন আর অস্ত্রোপচার সম্ভব ছিল না। কনসাস লেভেল এর চেয়ে কিছুটা বেশি থাকলেও হয়ত অস্ত্রোপচার করা যেত।”

তিনি বলেন, “অল্প বয়সে হাড় সুগঠিত হয়ে জোড়া লাগার আগেই হরমোন সিক্রেশনের কারণে উনার অঙ্গ-প্রত্যঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি হয়। এটা জায়গানটিজম। পিটুইটারি গ্ল্যান্ডে হরমোনাল ইমব্যলান্সের (হরমোন ভারস্যামহীনতা) কারণে উনার বড় আকারের পিটুইটারি টিউমার হয়েছিল।”

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, রোববার অসুস্থতাবোধ করলে পরিবারের সদস্যরা জিন্নাত আলীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

স্বজনদের বরাত দিয়ে ইউএনও বলেন, “জন্মের পর তার শরীর স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও ১১ বছর বয়স থেকে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পরে তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। “এক পর্যায়ে স্বাভাবিক চলাফেরায় অসুবিধা দেখা দেয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী। ২০১৮ সালের ২২ অক্টোবর তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।”
সেসময় জিন্নাতকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়।

ইউএনও প্রণয় চাকমা বলেন, “তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিস্কে টিউমার রয়েছে এবং হরমোনের সমস্যার কারণে তার শরীর অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।”

প্রণয় বলেন, গণমাধ্যমে দেশের দীর্ঘদেহী মানবকে নিয়ে খবর প্রচারের পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের মাধ্যমে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। “সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সুব্যবস্থা করেন। পরে তার বাড়ী নির্মাণ এবং কর্মসংস্থানের জন্য ৫ লাখ টাকার অনুদানও দেন,” বলেন ইউএনও।

প্রধানমন্ত্রী আনুকূল্য পাওয়ার তথ্য জানিয়ে কক্সবাজার সদর আসনের (সদর-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘদেহী মানব জিন্নাত আলীর চিকিৎসার সুব্যবস্থা করেছিলেন। এছাড়া অনুদানের ৫ লাখ টাকা দিয়ে একটি বাড়ী নির্মাণ করে দেয়ার পাশাপাশি একটি দোকানও করা হয়েছিল। পরবর্তীতে মোটামুটি সুস্থ হলে গত ২০১৮ সালের ২৮ অক্টোবর রামু আসার পর ফরম পূরণের মাধ্যমে জিন্নাত আলী আওয়ামী লীগে যোগ দেন এবং গর্জনিয়া ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে দলের কর্মকাণ্ডেও অংশ নিতেন বলে জানান স্থানীয় এ সংসদ সদস্য।

ইউএনও প্রণয় চাকমা জানান, দীর্ঘদেহী মানব জিন্নাত আলীর মরদেহ সকালে রামুর গর্জনিয়াস্থ নিজ বাড়িতে এসে পৌঁছেছে। বিকালে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।

কৃষক আমীর হামজার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে জিন্নাত ছিলেন তৃতীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net