1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে তথ্য গোপন করে দোকান কর্মচারীর দাফন, দুই সহোদর করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

নোয়াখালীতে তথ্য গোপন করে দোকান কর্মচারীর দাফন, দুই সহোদর করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৯৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর চৌমুহনীতে গত চারদিন আগে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী দোকান কর্মচারীর সংস্পর্শে থাকা সহকর্মী দুই সহোদর করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার দুপুরের দিকে তাদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

জানা যায়, আক্রান্ত দুই সহোদর কুমিল্লার দক্ষিণ লাকসামের পৌরসভার বাসিন্দা। তারা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি দোকানের কাজ করত। মারা যাওয়া দোকান কর্মচারী সেনবাগের ছাত্তারপাইয়া এলাকার বাসিন্দা ছিল। প্রথমে অসুস্থ হয়ে পড়ায় এক ভাইকে ছুটি দেন দোকান মালিক। পরে ২২ এপ্রিল অন্য ভাইকে ছুটি দিয়ে লাকসামের বাড়িতে পাঠিয়ে দেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সহকর্মীর সংস্পর্শে থাকায় দুই ভাইয়ের নমুনা সংগ্রহ করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে তাদের করোনা পজিটিভ আসে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার ভাইরাসের উপসর্গ নিয়ে চৌমুহনী বাজারের কালিতলা রোডের একটি দোকানের কর্মচারী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তার। ২১ এপ্রিল তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে দোকান মালিক তথ্য গোপন করে তড়িঘড়ি করে তাকে দাফন করে। পরে ওই দিন রাতেই স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে পরদিন ওই দোকানের মালিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সঙ্গে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত তার নমুনা রিপোর্ট আমাদের হাতে আসেনি। তিনি আরও জানান,করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সহকর্মীর সংস্পর্শে থাকায় দুই সহোদর এর নমুনা সংগ্রহ করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে তাদের করোনা পজিটিভ আসে। বর্তমানে তাদের বাড়ি লকডাউন। তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net