1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসীদের পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

প্রবাসীদের পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৭২ বার

মোহাম্মদ ইকবাল হোসেন,সাতকানিয়া,চট্টগ্রাম:
করোনা ভাইরাসে বিপর্যস্ত প্রবাসী পরিবারের মধ্যে অনেকে অভাব -অনটনে দিন কাটছে। আর এতেই হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের (সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে গঠিত সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। তিনি প্রবাসী পরিবারের ফোন কিংবা এসএমএস পেয়েই মানবিক সহায়তা নিয়ে তাঁদের ঘরে ঘরে ছুটে চলেছেন। সমস্যাগ্রস্ত প্রবাসীদের পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন প্রতিদিন। পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা বলেন, ‘আমি ফেসবুকে সাতকানিয়া সার্কেল চট্টগ্রাম আইডিতে খাবার সংকটে থাকা যে কেউ ফোন অথবা এসএমএস করে খাদ্য সহায়তা চাইতে পারেন উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর স্থানীয় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে ফোন আসার পাশাপাশি বেশ কিছু ফোন এসেছে প্রবাস থেকে। প্রবাসীদের লেনদেন বন্ধ, ঘরে পরিবারের সদস্যরা আছে, তারা খাদ্য সংকটের কারণে অভুক্ত আছেন। তাঁদের সহায়তা দরকার। তাঁদের এমন কথার ওপর ভিত্তি করে দ্রুত ওইসব প্রবাসী পরিবারের ঠিকানা সংগ্রহ করে তাঁদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। কোনো ধরনের প্রশংসা কুড়ানোর জন্য নয়, শুধু মানবিক দিক বিবেচনায় নিয়ে আমি এ কাজ করছি’। তিনি আরও বলেন, সরকারি তহবিল ও নিজস্ব তহবিল থেকে এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি’। এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net