1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে ৮শ পরিবারের মাঝে আল-মাহমুদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ফটিকছড়িতে ৮শ পরিবারের মাঝে আল-মাহমুদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৩২ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দক্ষিণ ফটিকছড়ির আট শত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো আল-মাহমুদ ফাউন্ডেশন।

১৯ এপ্রিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও ফাউন্ডেশনের সহ-সভাপতি কাতার প্রবাসী মাওলানা হাফেজ জমির বিন মাহমুদের বিশেষ সহযোগিতা ও দিকনির্দেশনায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতি পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, আলু, চিড়া, চিনি ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

এসময় সহযোগিতা করেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা জামাল, অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুব, হাফেজ মাওলানা শহিদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা জানে আলম, মাওলানা হাসান, মাওলানা হারুন, মাওলানা লোকমান, সাহিত্য ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা নুরুদ্দীন, মাষ্টার করিম, মাওলানা ইকবাল প্রমুখ।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা হাফেজ জমির বিন মাহমুদ জানান, বিগত ২৯বৎসর পূর্বে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই উক্ত ফাউন্ডেশন সেবামূলক কাজ করে আসছে। প্রতি বছর রমজান মাসে ইফতার সামগ্রী ও কোরবানে অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ, গরিব অসহায়দের বিবাহে আর্থিক সাহায্য প্রদান এবং বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছে। এছাড়াও আরো বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net