1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাকলিয়ায় চসিক কাউন্সিলর প্রার্থী মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

বাকলিয়ায় চসিক কাউন্সিলর প্রার্থী মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৬৬ বার

মো. আবদুস সবুর:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র সংরক্ষিত আসন-০৬ (বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড) বিএনপি মনোনীত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা’র টিম করোনা মোকাবেলায় কর্মহীন ঘরবন্ধী মানুষের ঘরে ঘরে সেহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

রমজানের শুরু হতে ১৫০০ এক হাজার পাঁচশত পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন টিম প্রধান আতাউর রহমান কাইছার। তিনি ক্রমান্বয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানেন।

আতাউর রহমান কাইছার বলেন, বাকলিয়ার ১৭, ১৮, ১৯ নাম্বার ওয়ার্ডে আমাদের প্রতিনিধিরা কাজ করছেন। তারা এই মহাদূর্যোগে সকল বাধাবিপত্তি উপেক্ষা করে মহল্লায় মহল্লায় গিয়ে প্রকৃত ভুক্তভোগীদের তালিকা তৈরী করছেন। তালিকা আমাদের হাতে আসার সাথে সাথে তাদের কাছে এই সেহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তা ছাড়া এই সংরক্ষিত আসনের যে কেউ আমাদের মোবাইল ফোনে মেসেজ কিংবা কল করলেই তাদের বাসার দর্জায় উপহার সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের মাহমুদা চৌধুরী ঝর্ণা আপার টিম সদস্য।

এ বিষয়ে মামুদা চৌধুরী ঝর্ণার সাথে কথা হলে তিনি “শ্যামল বাংলা”কে বলেন, সৃষ্ট মহামারির কারণে লকডাউনে ঘরবন্দি বৃহত্তর বাকলিয়ার অসহায় মানুষ আজ চরম সংকটে জীবনযাপন করছেন। আমি প্রার্থী হিসেবে নয় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তাই অতীতের ন্যায় সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি।

আমি একজন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৭, ১৮ এবং ১৯ নাম্বার ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম গঠন করেছি।
এ টিম প্রতিনিয়ত এলাকায় খোজ নিয়ে কর্মহীন অসহায়দের তালিকা তৈরী করে আনছেন। তালিকা হাতে পাওয়ার সাথে সাথে তাদের সাথে মোবাইল ফোনে খোজখবর রাখছি। আমাদের গঠিত টিমকে তাৎক্ষনিক তাদের ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিচ্ছি। তিনি বলেন, এ কার্যক্রম তদারকি করছেন টিম প্রধান আতাউর রহমান কাইছার।

মাহমুদা চৌধুরী ঝর্ণা আরো বলেন, করোনা’র চেয়েও ভয়াবহ হচ্ছে মানুষের ক্ষুধার কষ্ট। আরো চলছে পবিত্র মাহে রমজান। একদিকে লকডাউন অন্যদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। তাতে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ দলমতে উর্ধ্বে থেকে অসহায়দের পাশে থাকুন।

তিনি প্রশাসন এবং কাউন্সিলরগণের উপহার সামগ্রী বিতরণকালে দলীয় দৃষ্টি-ভঙ্গী পরিবর্তন করে সাধারণ নাগরিক হিসাবে সংকটে পড়া সকলের মাঝে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার অনুরোধও জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net