1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

মাগুরায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৯২ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরায় আরও একজনের শরীরে (কোভিট- ১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যাক্তির (২৪) বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের জোৎশ্রীপুর গ্রামে। গতকাল সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৭ এপ্রিল তারা একই সাথে ঢাকার আশুলিয়া থেকে মাগুরায় আসেন। অবশ্য গতকাল তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা গাজীপুর থেকে এসেছেন।

সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম জানিয়েছেন, ওইদিন আশুলিয়া থেকে একসাথে দশজন মাগুরায় আসেন। এরমধ্যে একই পরিবারের চারজন সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের, শ্রীপুর উপজেলার জোৎশ্রীপুর গ্রামের তিনজন আর বাকি তিনজন মহম্মদপুর উপজেলার। মৃগিডাঙ্গা গ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর বুধবার বাকিদের নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তারমধ্যে বৃহস্পতিবার সকালে জোৎশ্রীপুরের একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনো এসে পৌঁছেনি

শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ইয়াছিন কবির জানিয়েছেন, গতকাল খবর পাওয়ার পরপরই ওই ব্যাক্তিদের বাড়ি লকডাউন করা হয়। এখন পুরো জোৎশ্রীপুর গ্রাম লকডাউন করা হচ্ছে। এদিকে, গতকালই সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামটি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net