1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইফার বিবৃতি টিভি দেখে নামাজ আদায় জায়েজ নয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ইফার বিবৃতি টিভি দেখে নামাজ আদায় জায়েজ নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৭২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বিশিষ্ট মুফতি ও আলেমদের মতামত তুলে ধরেছেন দিয়ে ইসলামিক ফাউন্ডেশন।

তারা বলছে, টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবির নামাজ বাসা-বাড়িতে ইক্তেদা করা হলে তা কোনওভাবেই সহিহ ও জায়েজ হবে না।

বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনও কোনও টিভি চ্যানেলে তারাবি নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা গেছে।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই কোনও টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবি নামাজের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনওভাবেই সহিহ ও জায়েজ হবে না, মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net