1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক‌রোনা শনাক্ত তিন! লকডাউন ঠাকুরগাঁও জেলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ক‌রোনা শনাক্ত তিন! লকডাউন ঠাকুরগাঁও জেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩১৯ বার

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও।[২]জেলায় একই দি‌নে তিনজন ক‌রোনা ভাইরা‌স শনা‌ক্তের পরই ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয় আজ শ‌নিবার রাত ৯টা থে‌কে পু‌রো জেলা‌কে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হ‌য়ে‌ছে।

রা‌তে ডেপুটি কমিশনার (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সে‌লিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সংক্রাকে রোগ (‌প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন)২০১৮‌মোতা‌বেক ঠাকুরগাঁও জেলা‌কে অবরুদ্ধ (লকডাউন )ঘোষণা করা হ‌য়ে‌ছে।

[৫]বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ঠাকুরগাঁও জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
ই‌তোপূ‌র্বে সকল জা‌রিকৃত আ‌দেশ বলবৎ থাক‌বে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উ‌ল্লেখ‌্য (১১এ‌প্রিল)শ‌নিবার জেলায় এই প্রথম তিনজ‌নের শরী‌রে কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ওই‌দিন বিকা‌লে জেলা সি‌ভিল সার্জন ডা.মাহফুজার রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। শনাক্ত হওয়ার প‌রে আক্রান্ত‌দের বা‌ড়ি লকডাউন ঘোষনা ক‌রে‌ছেন স্থানীয় প্রশাসন। অপর দি‌কে আক্রান্ত‌দের ক‌রোনা আই‌শো‌লেশন ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net