1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণ বিতরণে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ত্রাণ বিতরণে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা পরিস্থিতিতে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সুস্থদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মন হলে আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যে এসব ঘটনায় জড়িত অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের ডিলারশিপ বাতিল হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষকে আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমরা তা শুরু করেছি। যারা হাত পেতে খেতে পারে না তাদের জন্য মাত্র ১০ টাকা কেজিতে চাল বিক্রির ব্যবস্থা নিয়েছি। আমাদের বর্তমানে ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড চালু রয়েছে। আমরা আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব।

প্রধানমন্ত্রী জানান, যারা সহযোগিতা পাবেন তাদের তালিকা করা শুরু হয়ে গেছে। প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য অর্থাৎ সত্যিকার দুস্থ, দরিদ্র- তাদের নাম যেন তালিকায় থাকে, সঠিক ব্যক্তির কাছে যেন সাহায্য পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট কমকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net