1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী চৌমুহনী সরকারি এসএ কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস চালু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

নোয়াখালী চৌমুহনী সরকারি এসএ কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস চালু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার

মাহবুবুর রহমান: করোণা সংক্রমণ ভাইরাস এর কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে আনতে অনলাইন ভিত্তিক ক্লাস ব্যবস্থা চালু করেছে চৌমুহনী সরকারি এস এ কলেজ।

কয়েকজন শিক্ষার্থী অনলাইন পেজে কমেন্টে জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সিলেবাসে গ্যাপ পড়ে যায়। অনলাইন ব্যবস্থার মাধ্যমে ক্লাস চালু করায় আমরা আশা করছি আমাদের সিলেবাসের যে গ্যাপ পড়েছে আমারা তা কাটিয়ে উঠতে পারবো করতে ।

গোলাম হায়দার নামে এক অভিভাবক জানান, ছেলেরা এ সময়ে অনেকটা অবসর সময় কাটাচ্ছিল। অনলাইন এ ক্লাসের মাধ্যমে আসা করছি তাদের পাঠের সহায়ক হবে।

অনলাইন শিক্ষা ব্যবস্থার বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহপরান বলেন, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা মহামারীর এ সময়ে অবসর সময় গুলো থেকে তাদের সিলেবাস শেষ করতে পারবে।

এ বিষয়ে চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সিলেবাসে যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করি।
এবং “চৌমুহনী সরকারি এস.এ কলেজ” নামে পেইজে সিলেবাস ভিত্তিক ধারাবাহিক লেকচার প্রকাশ করা হচ্ছে। আশা করছি এতে তারা অনেক উপকৃত হবে।

তিনি আরো জানান, আমরা এ ক্লাস ব্যবস্থা গত ৬ এপ্রিল থেকে চালু করেছি। ইতোমধ্যে শিক্ষার্থীরা এ ব্যবস্থাকে ভালোভাবে গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net