1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসীর ঘরে হামলার অভিযোগ শরণখোলায় ছিনতাই মামলার আসামী সাত দিনমজুর! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি

প্রবাসীর ঘরে হামলার অভিযোগ শরণখোলায় ছিনতাই মামলার আসামী সাত দিনমজুর!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪২০ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় সাত দিন মজুরের বিরুদ্বে একটি ছিনতাই মামলা করেছেন এক প্রবাসীর পরিবার । উপজেলার উত্তর বাঁধাল এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মহসিন হাওলাদারের ছোট ভাই মোঃ মশিউর রহমান বাদী হয়ে সম্প্রতি শরনখোলা থানায় এ মামলাটি দ্বায়ের করেন। এজাহারে মশিউর উল্লেখ করেন , সম্পত্তি বিরোধের জের ধরে তাদের প্রতিবেশি ইসমাইল ফরাজী,মামুন ফরাজি,ও মহারাজ ফরাজী ,গত ২৪ মার্চ সকালে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন । এ সময় মশিউরের ভাবী মিসেস- নুপুর বেগম (২৫), প্রতিপক্ষদের গালমন্দের প্রতিবাদ করেন। ওই সময় ইসমাইলের নেতৃত্বে প্রতিপক্ষরা নুপুরকে শারিরিক ভাবে লাঞ্চিত করেন এবং তার শরীরে থাকা প্রায় লাখ টাকা মূল্যের স্বর্নলংকার ছিনিয়ে নেয় । পরে তারা প্রবাসীর বসত ঘরে ঢুকে ভাংচুর চালায় । পরবর্তীতে প্রতিপক্ষের বিরুদ্বে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ইসমাইল ফরাজী (৪৫),মহারাজ ফরাজী (৪০),মামুনফরাজী (৪৭) , দেলোয়ার ফরাজী (৬০),ইয়াসিন ফরাজি (৫০),বাবুল ফরাজী (৫০) সহ সাত দিনমজুরের বিরুদ্বে শরনখোলা থানায় মামলা করেন মশিউর । অপরদিকে, দিনমজুরদের পক্ষে দেলোয়ার হোসেন ফরাজী বলেন , জমি জমার বিরোধে ইসমাইলের সাথে মশিউরদের তরকাতরকি (ঝগড়া) হয়েছে। মারপিট কিংম্বা হামলার কোন ঘটনা ঘটেনি । তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন , অপরাধ না করেও এখন আমরা মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে দেশের এমন দুর্যোগ মুহুর্তেও পরিবার পরিজন ফেলে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি । তবে, এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড়ের ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন বলেন , জমি বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হওয়ার বিষয়টি সঠিক, মামলা হওয়ার মতো তেমন ঘটনা ঘটেনি । বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা যেত।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ বলেন, ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড হয়েছে। তবে , সঠিক ভাবে তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net