1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৮৪ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১৩০ জন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলমান খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার রামগড়ের পাতাছড়া, নাকাপা, চৌধুরীপাড়া, মাস্টারপাড়া, কালাডেবা, সোনাইপোল সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্যরা। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানানো হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জি: লোকমান হোসাইন, কেন্দ্রীয় নেতা এইচ এম হেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহআলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাংবাদিক সাহাদাত হোসেন ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net